সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান  ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটিতে নেটওয়ার্ক অ্যান্ড সিসিটিভি টেকনিশিয়ান পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড।

পদ: নেটওয়ার্ক অ্যান্ড সিসিটিভি টেকনিশিয়ান।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে এইচএসসি/ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার/ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স)।

অতিরিক্ত যোগ্যতা: অ্যাক্সেস কন্ট্রোল, সিসিটিভি, পাওয়ার ক্যাবলিং, সুইচ/রাউটার, টিসিপিআইপি, এয়ারলাইন, আইএসপি বিষয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করতে পারবে ফ্রেশাররাও।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: পুরুষ।

প্রার্থীর বয়স: ২২ থেকে ২৮ বছর

কর্মস্থল: দেশের যে কোন স্থান।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর ২০২৩

সূত্র: বিডিজবস